, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রান নিয়ে ছুটে গেলেন :এমপি মহিব




কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রান নিয়ে ছুটে গেলেন :এমপি মহিব

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৯:১৭ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁধ ভাঙ্গা জনপদ লালুয়া ইউনিয়নে  ১৭ গ্রাম এখনও পানিবন্দী হয়ে আছে। মানুষের বাড়িঘর এখন আর বাস উপযোগী নেই।চালচুলা পর্যন্ত পানিতে ভেসে গেছে। বাড়িঘর তো দুরের কথা চলাচলের রাস্তাঘাট সব পানির নিচে। শত শত মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।উচ্চ জোয়ারের প্রভাবে বিধ্বস্ত বেড়িবাধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশের ফলে নিম্ন‍াঞ্চল প্লাবিত হওয়ার খবর শুনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রান সহয়তা নিয়ে ছুটে গেলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব।বৃহস্পতিবার সকালে নৌকা যোগে লালুয়া ইউপির চারিপাড়ায় পৌছান তিনি। পড়ে সেখান থেকে পায়ে হেটে কাদা মারিয়ে বেড়িবাধের বিভিন্ন ভাঙ্গা অংশ পরিদর্শন করেন এবং ওইসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তা তুলে দেন।এছাড়া একই দিনে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকাসহ, টিয়াখালী আশ্রয়নকেন্দ্র বঙ্গবন্ধু কলোনী চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।এসময় তিনি ঘুর্ণিঝড় পরবর্তীকালীন তান্ডব চিত্র নিজ চোখে দেখতে সিএনজি এবং অনেকটা পথ পায়ে হেটেই অতিক্রম করেন।এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হক, উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শাহ-আলম খান প্রমুখ।সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব বলেন, এই জনপদের মানুষ আমাকে মহান সংসদে পাঠিয়েছে। আমি তাদের খাদেম। তাই ঘুর্নিঝড় পরবর্তীকালীন সময়ে তাদের খোজ নেয়া আমার কর্তব্য। সে যেভাবেই হোক, পায়ে হেটে, অথবা নৌকা যোগে। আমার দেশ নেত্রীর হুকুমতে করোনার শুরু থেকে অসহায় মানুষের পাশে আছি এবং ঘুর্ণিঝড় পরবর্তীকালীন দুর্যোগেও মানুষের পাশে থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET