, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কলাপাড়ায় ৯ দিনে ও উদ্ধার হয়নি এসএসসি পরীক্ষার্থী এ্যানি । প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন।




কলাপাড়ায় ৯ দিনে ও উদ্ধার হয়নি এসএসসি পরীক্ষার্থী এ্যানি । প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১৫:৫৩ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থী মোসা. এ্যানি আক্তার (১৪) ৯ দিনেও উদ্ধার হয়নি এর প্রতিবাদে মানববন্ধন করেছে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও আহসান দুয়ারী প্রমুখ। বক্তারা ওই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।জানা গেছে, অপহৃতা শিক্ষার্থী এ্যানি লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএস সি পরিক্ষার্থী। সে ২০ জানুয়ারী প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরন হয়। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছে ওই শিক্ষার্থীর পরিবার।এ্যানির পিতা রাজিব মৃধা জানান, স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই মেয়েকে উত্ত্যক্ত করতো একই এলাকার রুবেল ও তার সহযোগীরা। এ বিষয়টি রুবেলের পরিবারকে জানানো হলে ক্ষুদ্ধ হয়ে রুবেল ২০ জানুয়ারি এ্যানিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। তার পিতা আরো বলেন, আর ক’দিন বাদেই মেয়ের এসএসসি পরিক্ষা এ অবস্থায় মেয়ে কোথায়, কীভাবে আছে জানেন না। মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত শিক্ষার্থী এনিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET