১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • কলারোয়ার কেঁড়াগাছিতে কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আসাদ এন্টারপ্রাইজ




কলারোয়ার কেঁড়াগাছিতে কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আসাদ এন্টারপ্রাইজ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ২০:০৪ | 972 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া প্রয়াত এডভোকেট কিনুলাল গাইন স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্থানীয় আসাদ এন্টারপ্রাইজ ফুটবল দল।

সোমবার বিকেলে বোয়লিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসা মাঠে টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় ১-০ গোলে কেরালকাতা একতা সংঘকে হারিয়ে বোয়ালিয়ার আসাদ এন্টারপ্রাইজ জয়লাভ করে।

খেলার প্রথমার্ধে গোলশুন্য ড্র থাকে। বিরতীর পর দ্বিতীয়ার্ধের ১৬মিনিটের সময় আসাদ এন্টারপ্রাইজের ৮০নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ বিজয়সূচক একমাত্র গোলটি করেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন।
তাকে সহযোগিতা করেন মাসউদ পারভেজ মিলন ও আনোয়ার হোসেন।

ধারাবিবরণীতে ছিলেন আল আমিন ও রুস্তম আলি।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার গ্রহন করেন বিজয়ী দলের ২২নম্বর জার্সিধারী খেলোয়াড় আশিক।

বিপুল সংখ্যাক দর্শেকের পাশাপাশি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও খেলাটি উপভোগ করেন কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, উপজেলা বিআরডিবির সভাপতি মশিয়ার রহমান বাবু, সোনাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, চন্দনপুরের সাবেক ইউপি সদস্য আ.লীগ নেতা মিঠু, কেঁড়াগাছি ইউপি সদস্য মহিদুল ইসলাম, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, রিপোর্টার আদিত্ব বিশ্বাস, ক্রীড়া সংগঠক গৌতম মন্ডল, আলফাজ হোসেন, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, কলারোয়ার ফুটবলার অপু, রেফারি মোশারাফ হোসেন, সুজন, মহসিন প্রমুখ।

আগামি শুক্রবার টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ফুটবল একাদশ ও ঘোনা ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে বলে আয়োজক কমিটি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET