ফিরোজ জোয়ার্দ্দার, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর বাজারের মুদি ব্যবসায়ী জাহাঙ্গীরের যৌন লালসার শিকার হয়েছেন রাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিশু ছাত্রী ফারজানা খাতুন (৮)।
নিপীড়নের শিকার স্কুল ছাত্রী একই গ্রামের সৌদি প্রবাসী বাবলুর রহমানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়- শুক্রবার সকাল ৭টার দিকে স্কুল ছাত্রী ফারজানা জাহাঙ্গীরের দোকানে মিষ্টি (গজা) কিনতে গেলে গজা দেওয়ার জন্য জাহাঙ্গীর শিশুটিকে দোকানের ভীতরে ডেকে নিয়ে যায়।
পরে দোকানী জাহাঙ্গীর শিশুটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে যৌন লালসা পূরনের নিবৃত্তে স্পর্শ করলে ফারজানা চিৎকার ও কান্নাকাটি শুরু করেন।
এ সময় জাহাঙ্গীর শিশুটিকে কাউকে কিছু না বলার কথা বলে চলে যেতে বলে।
তারপর ছাত্রী ফারজানা বাড়িতে গিরে তার মা রেবেকা খাতুনকে সব কিছু খুলে বলেন।
নিরুপায় হয়ে ছাত্রীর মা রেবেকা খাতুন মেয়ের জীবনের নিরাপত্তার জন্য থানায় যৌন নিপীড়নের অভিযোগে বখাটে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা নং- (৩৪) ২০/৪/১৮ দায়ের করেন।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ জানান, আসামী জাহাঙ্গীরকে আটকের জন্য আমরা অভিযান অব্যহত রেখেছি।
যে কোন মূল্যে সমাজ থেকে এ ধরনের অপরাধীদের নির্মূল করতে তিনি বদ্ধ পরিকর।
তাছাড়া ঘৃর্ন্য অপরাধীরে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।






