কলারোয়ার কেড়াগাছী ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামে ভারত থেকে দেশে ফেরা দুজনের বাড়িতে লাল ফ্লাক উঠিয়ে দিয়েছে স্থানীয় গ্রাম পুলিশ। করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে এ পতাকা উত্তোলন করা হয়।
তিন মাস আগে বাগাডাঙ্গা গ্রামের আফসার হোসেন (৩৮) পিতা – আবু তাহের ও আলতাফ হোসেন (৩২) পিতা – নজরুল ইসলাম কাজের উদ্দেশ্যে ভারতে অবস্থান করছিলো। মঙ্গলবার বিকালে আফসার হোসেন ও আলতাফ হোসেন ভোমরা দিয়ে গ্রামে ফিরলে স্হানীয় সচেতন মহল ও গ্রাম পুলিশ তাদের বাড়িতে যেয়ে লাল পতাকা ও লিফলেট দিয়ে তাদের করোনা সংক্রমন প্রতিরোধে সচেতন মূলক পরামর্শ দেওয়া হয় এবং তাদের কে হোমকোয়ারান্টাইনে থাকার কথা বলা হয় এবং যদি তারা হোমকোয়ারেন্টাইনে না থেকে বাহিরে চলাফেরা তাহলে আইনি ব্যবস্থা কথা বলা হয়। করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং এলাকাবাসীকে সচেতন করতে প্রবাসীদের বাড়িতে লাল পতাকা উত্তোলন শুরু করেছে।









