করোনার সংক্রমণ ঠেকাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পুরোপুরি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। ইউনিয়নগুলো হলো সোনামুখী, মনসুরনগর, চরগিরিশ, তেকানি, নাটুয়ারপাড়া ও নিশ্চিন্তপুর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা তিনটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ কমিটির সভাপতি জাহিদ হাসান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্শ্ববর্তি উপজেলা ও ইউনিয়নে গমনের উদ্দেশ্যে ট্রানজিট হিসেবে মহাসড়ক ব্যবহার ব্যতিত উপজেলা ও ইউনিয়নের যেকোন সীমানা দিয়ে প্রবেশ এবং প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ সময়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন ও দিনরাতে জনগণের চলাচল বন্ধ থাকবে শুধুমাত্র জরুরি পরিসেবা ব্যতিত। তিনি আরো উল্লেখ করেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও ঝুঁকি মোকাবেলায় এবং জরুরী সুরক্ষার প্রয়োজনে দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি ইউনিয়নকে পুরোপুরি অবরুদ্ধঘোষণা করা হলো।
Please follow and like us:









