১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কাজিপুরে প্রতিপক্ষের আগুনে পুড়ে ছাই গরু ছাগল!

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১৮:১৫ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেয়া নাশকতার আগুনে পুড়ে গেছে পাঁচটি গরু ও দুইটি ছাগল। পশুগুলির দাম প্রায় ১০ লক্ষ টাকা। শুক্রবার রাতের কোন এক সময়ে এ নাশকতার ঘটনাটি ঘটেছে উপজেলার ভেটুয়া জগন্নাথপুর গ্রামের শহিদুল সরকারের বাড়িতে। এই ঘটনায় পরদিন কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্থ শহিদুল সরকার। থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।

কাজিপুর থানায় দেয়া মামলা ও স্থাণীয়সূত্রে জানা গেছে, ‘শহিদুল সরকারের সাথে একই গ্রামের রফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জমি নিয়ে হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে।’

এরই মধ্যে গভীর রাতে রফিকুল তার লোকজন নিয়ে শহিদুল সরকারের গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। এতে করে কোন কিছু বুঝে ওঠার আগেই গোয়ালঘরে থাকা পাঁচটি বিদেশী জাতের গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে যায়। এরমধ্যে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হয়ে যায় দুইটি গরু। আর বাকিগুলোর শরীরের প্রায় ষাটভাগ পুড়ে গেছে।

শহিদুল সরকার জানান, ‘আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে গোয়ালঘরে অগ্নি সংযোগ করেছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক গৌতম চন্দ্র মালী জানান, ‘মূল আসামী রফিকুলসহ দুইজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET