, , ,

শিরোনামঃ-




কাজিপুরে যুবকদের উদ্যোগে রাস্তা পরিস্কার

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২০, ২২:৩৪ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে যুব সমাজের উদ্যোগে রাস্তার দু’পাশ পরিস্কার করে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল এর নির্দেশনায় ও গাড়াবেড় যুব সমাজের উদ্যোগে শিমুলদাইড়- হরিনাথপুর রাস্তার গাড়াবেড় এলাকায় এই পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। এসময় আতিকুর রহমান মুকুল জানান, ‘আমার গ্রাম, আমার শহর’ প্রকল্পের আওতায় আমার ইউনিয়নের গাড়াবেড় গ্রাম স্থান পেয়েছে। গ্রামকে ডিজিটাইজ করার জন্য আমি সার্বিক সহযোগিতা করবো। আজকের এই পরিস্কার কাজে সহযোগিতা করার জন্য গ্রাম পুলিশ পাঠিয়েছি।
পরিস্কার কাজের সমন্বয়ক শিক্ষক এরশাদুল আলম ও নূর মোহাম্মদ মানিক জানান, “আমাদের এই রাস্তার দুপাশে ময়লা আবর্জনায় পূর্ণ ছিল। যানচলাচলের সময় পিচলে গিয়ে দূর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। আমরা এলাকার সকল যুবকদের সাথে নিয়ে এই পরিস্কার কাজের উদ্যোগ নিয়েছি। এই কাজ চলমান থাকবে।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET