, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজী নজরুল ইসলাম`র ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কন্ঠযোদ্ধার সংগীত ও আবৃত্তি অনুষ্ঠান




কাজী নজরুল ইসলাম`র ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কন্ঠযোদ্ধার সংগীত ও আবৃত্তি অনুষ্ঠান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ২৮ ২০২২, ২০:৫৮ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ও কণ্ঠযোদ্ধা একটি প্রগতিশীল আবৃত্তি কেন্দ্র সিরাজগঞ্জ জেলা শাখার পরিবেশনায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা,সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হল রু‌মে, বঙ্গবন্ধু লেখক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ আমিরুল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শহিদুর রহমান শাহীন, সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল বারী রন্টু। অনুষ্ঠা‌নে অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর লেখা গান কবিতা আবৃত্তির প্রয়োজন আছে। উক্ত অনুষ্ঠা‌নে কণ্ঠযোদ্ধার সভাপতি সুলতানা রাজিয়া মিলন, সাধারণ সম্পাদক শামিমা জেস‌মিন তিথি, সহ সাধারণ সম্পাদক বিচিত্রা রায়, অর্থ সম্পাদক রাকিবা আফরোজ তামান্না, কার্যকরী সদস্য নুরজাহান বেগম,নিথর, কা‌নিজ রেহানা মু‌ন্নি, জুবায়ের জি‌কো‌ নুরুল হুদা উপ‌স্থিত ছি‌লেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET