পশ্চিমা দেশ কানাডায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ইয়ুথ অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত থেকে জন্মভূমি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেদ তরুণ তুর্কী কাজী মোহাম্মদ রাউফুল ইসলাম (সামিন)। সামিনের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ লাটিমী গ্রামে। দাদা লায়ন কাজী রফিকুল ইসলাম করোনা গ্রুপসহ দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। দাদার দেখানো পথ ধরে সামিনের পিতা লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেলও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিনোদন সংগঠন ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (জেলা-৩১৫-বি-২) এর সাবেক গভর্ণর। বর্তমানে লায়ন কাজী সাইফুল ইসলাম বাংলাদেশ হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের অন্যতম সদস্য। এছাড়াও কাজী সাইফুল ইসলাম টেলিভিশন গ্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর বর্তমান কমিটির নির্বাচিত সহ-সভাপতি হিসেবেও সূনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, বিনোদন সংগঠনের পাশাপাশি নিজের এবং পিতার প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন কাজী সাইফুল। তিনি করোনা গ্রুপের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক, প্রোপাইটর- সোহেল ট্রেডিং, করোনা এসোসিয়েট। সামিনের মাতা নাইমা ফেরদৌসি লায়ন্স ক্লাবের সদস্য। এছাড়াও তিনি কানাডার স্কারবোরো সাউথওয়েষ্ট প্রভিন্সিয়াল লিভেরাল এর সাধারন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। দাতা এবং পিতার দেখানো পথ ধরে ছোটবেলায় সামাজিকভাবে সম্পৃক্ত হন কাজী মোহাম্মদ রাউফুল সামিন। কানাডায় পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ-কানাডা ইয়ুথ অর্গানাইজেন এর সাংগঠনিক সম্পাদক, লিবারেল পার্টি অব কানাডার সাধারন সদস্য তিনি। এছাড়াও তিনি ডেভেলফমেন্ট ফর ইন্টারন্যাশনাল ষ্টুডেন্ট এসোসিয়েশনের সাথেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রেখে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন।








