সাহিত্যে বিশেষ অবধান রাখায় স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদ কর্তৃক সম্মাননা পেলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই কবি। তাদের মধ্যে কাব্য জ্যোতি খেতাবে কবি খোবাইব হামদান ও শিশুসাহিত্যিক খেতাবে কবি রথীন্দ্রজিৎ হিরু।
শুক্রবার(৬ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকার অনুমোদিত সাহিত্য সংগঠন স্বপ্ননীল সাহিত্য চর্চা পরিষদ এর এক চমকপ্রদ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম চন্দনাইশের কবি খোবাইব হামদানকে কাব্য জ্যোতি ও কবি রথীন্দ্রজিৎ হিরুকে শিশুসাহিত্যিক খেতাবে ভূষিত করা হয়। অনুষ্ঠানে এ দুই কবির হাতে সম্মাননা সাড়ক তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক বিচারপতি মুজিবুর রহমান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক মাহমুদুল হাসান এবং কবি ও ছড়াকার অাসাদ বিন হাফিজ। খোবাইব হামদান জন্মগ্রহণ করেন চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া গ্রামে। এবং রথীন্দ্রজিৎ হিরু জন্মগ্রহণ করেন চন্দনাইশের সাতবাড়িয়ায়।








