প্রাণঘাতী এই কোভিড-১৯ করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৩০০ জন দুঃস্থ ভিডিপি সদস্য পুরুষ ও মহিলাদের মধ্যে আজ ১৩মে’ বুধবার সকাল ১১’টার দিকে কামারখন্দ উপজেলার সরকারি “হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, মাঠে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই আয়োজনে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল,পিঁয়াজ, আলু,তেল, মাস্ক।
এসময় করোনা ভাইরাস সচেতনতায় সরকারি নির্দেশনা মেনে চলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সকলকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা (সেলিম), কামারখন্দ থানার (ওসি তদন্ত) পলাশ চন্দ্র দেব, কামারখন্দ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দুলাল চন্দ্র মাহাতো, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা হোসনেয়ারা পারভিন প্রমুখ।
Please follow and like us:









