, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কালাইয়ে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ




কালাইয়ে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৬ ২০২০, ১৯:৪১ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তারেকুল ইসলাম (রিপন) কালাই উপজেলা প্রতিনিধি :-করোনা ভাইরাসের প্রভাবে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষ কর্মহীন ও অসহায় পড়ায় তাদেন মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চাল, আলু, ডাল, তেল ও চিনি হাতে পেয়ে খুব খুশি ঐসব কর্মহীন ও অসহায় মানুষেরা। জেলা পুলিশ সুপার আয়োজনে শনিবার দুপুরে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনমজুর, রিক্সা-চালক, ভ্যান-গাড়িচালক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা-পানের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে মানুষের মাঝে ২শ ৫০টি প্যাকেট খাদ্যসামগ্রী একএক করে বিতরণের মূখ্য ভূমিকা পালন করেন কালাই থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল লতিফ খান।
এসময় উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, কালাই থানা ওসি (তদন্ত) মো. আব্দল মালেক, কালাই থানা এসআই মো. শুকুর আলি প্রমুখ। বিতরণের শেষে কালাই থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, করোনাভাইরাসের কারণে উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষদের চলাচল ও কর্মজীবন বন্ধ হওয়ার কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় কষ্টে জীবন যাপন করছেন উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। তাই ঐসব পরিবারের মাঝে ২শ ৫০টি প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET