জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে গভীর রাতে চুরি করার সময় বাড়ির মূল গেটের ছাদ ধসে সাগর (২৩) নামের একজন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সাগর একই গ্রামের মৃত এনামুল এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মাদারপুর ২ নাম্বার ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি আনিছুর রহমান এর বাড়িতে গভীর রাতে চোর চুরি করতে এলে গেটের ছাদ ধসে একজন চাপা পরে চিৎকার করে। ওই সময় প্রতিবেশীদের সহযোগীতায় তাকে মারাত¦ক আহত অবস্থায় উদ্ধার করে, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করে।
বাড়ির মালিক আনিছুর রহমান বলেন, তিন-চার জনের একটি চোরের দল আমার বাড়িতে গরু চুরি করার জন্য আসে, একজন বাড়িতে প্রবেশ করে এবং সাগর ও তার দল গেটের ছাদে অবস্থান করে। একসময় তারা ছাদ থেকে একসাথে বাড়িতে নামার চেষ্টা করলে এক পর্যায়ে ছাদ ধসে সাগরের ওপরে পরলে সে চিৎকার করে এবং বাকীরা সবাই পালিয়ে যায়। তখন আমরা এগিয়ে আসি।
জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমার ইউনিয়নে কোন চুরি নেই এবং চোরের কোন আশ্রয় নেই। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামবাসীরা সাগরের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শ.জি.মে.ক হাসপাতালে নিয়ে গেছে। এখন একটু সুস্থ, সব সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:









