, , ,

শিরোনামঃ-




কালাইয়ে শুরু হলো বোরো ধান-চাল সংগ্রহের অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ২২:১৬ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জয়পুরহাটের কালাইয়ে সরকারিভাবে শুরু হলো চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান। বুধবার দুপুরে কালাই উপজেলা খাদ্যগুদাম চত্তরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ।
এবার উপজেলার দুই খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে কৃষক ও মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৩ হাজার ৮শ ৯৪ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ২৬ টাকা দরে ২ হাজার ৩শ ৮৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ঐসব ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোছাঃ রেবেকা সুলতানা, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফারুক আলমগীর, উপজেলা খাদ্য পরিদর্শক শারমিন আক্তার বিথি, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো.আব্দুল বারী ও সাধারণ সম্পাদক মো.হুমায়ন কবির তালুকদার উপস্থিত ছিলেন।
উক্ত অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ বলেন, উপজেলার দুই খাদ্য গুদামে ধান-চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET