২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কালিয়াকৈর পৌর আ”লীগের সম্মেলন, কামিটি গঠন ছাড়াই শেষ




কালিয়াকৈর পৌর আ”লীগের সম্মেলন, কামিটি গঠন ছাড়াই শেষ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ০০:১৬ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী বিশ^বিদ্যালয় কলেজ মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের ত্রী বার্ষিক সম্মেলনটি অবশেষে কমিটি গঠন ছাড়াই শেষ হলো।
স্থাণীয় ও দলীয় সুত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ গঠনের প্রায় দেড়যুগ পরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ্যাড.আ.ক.ম.মোজাম্মেল হক, এম পি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ কবির সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেত্রীবৃন্দ। পৌর আওয়ামীলীগের সম্মেলনে কমিটি গঠনপর্বে সভাপতি পদে আব্দুল ওহাব মিয়া, সরকার মোশারফ হোসেন জয়, মজিবুর রহমান ইয়াছিন এবং সাধারণ সম্পাদক পদে শিকদার জহিরুল ইসলাম জয় ও রফিকুল ইসলাম তুষার এর মধ্যে সমন্বয় না হওয়ায় আগামী ৭দিন পর কামিটি গঠনের ঘোষনা দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET