, , ,

শিরোনামঃ-




কালিয়া হরিপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৯ ২০২২, ১৬:৩২ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে এই চাল দেওয়া হয়।

৯ মে সোমবার সকাল ১০ টায় কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর। এই ইউনিয়নের ৯২ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে ২ মাসের মোট ৮০ কেজি চাল বিতরন করা হয়।

চাল বিতরণকালে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সরকার জেলেদের মাঝে চাল দিচ্ছেন আপনারা যাতে করে কোন অবৈধ ভাবে নদীতে মাছ শিকার না করেন। আপনরা কেউ এ অভিযানে দয়া করে জাল দিয়ে জাটকা ইলিশ ধরবেন না। আর যারা অন্যায় ভাবে মাছ ধরবেন প্রশাসনের কাছে ধরা পড়লে কোন প্রকার ছাড়া পাবেন না। আপনারা সকলে প্রশাসনের অভিযান কে সহায়তা করবেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
টেক অফিসারের পক্ষে আক্কাস আলী, উদ্যোক্তা আবু সায়েম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET