১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কিস্তির টাকা সাময়িক ভাবে না নেবার জন্য আস্বাস কুষ্টিয়া জেলা প্রশাসকের




কিস্তির টাকা সাময়িক ভাবে না নেবার জন্য আস্বাস কুষ্টিয়া জেলা প্রশাসকের

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২০, ২০:১৬ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা বাংলাদেশে করোনা ভাইরাস আতংকে ঘরমুখী হচ্ছেন উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন বিত্তের মানুষেরা। এর মধ্যে সাধারণ ভ্যান চালক রিক্সা চালক সহ নিম্ন আয়ের মানুষ গুলো রয়েছেন প্রচন্ড আতংকে দিন কাটাচ্ছে ঋনের কিস্তির টাকা পরিশোধ নিয়ে।

বিভিন্ন খেটে খাওয়া মানুষের সাথে আলাপকালে জানায় তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন কিন্তু করোনা ভাইরাস জনিত কারনে তারা বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে তাদের কোন উপার্জন নেই, সেই ক্ষেত্রে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋনের কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবেন। তারা আরো জানান পরিবেশ স্বাভাবিক হলে আমার কর্মস্থলে ফিরে যেতে পারলে কিস্তির টাকা দিতে কোন সমস্যা হবেনা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সাথে মুঠোফোনে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরলে তিনি জানান তিনি লিখিত নির্দেশ দিবেন এক মাসের জন্য সমস্ত এনজিওর কিস্তির টাকা বন্ধ রাখার জন্য। কুমারখালী পৌরসভার প্যানেল মেয়ার এসএম রফিকের সাথে আলাপকালে তিনি জানান জেলা প্রশাসকের সাথে তারও কথা হয়েছে তিনি এক মাসের জন্য কিস্তির টাকা না নেবার জন্য নির্দেশ জারি করবেন বলে জানিয়েছেন বলে জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET