আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার অনুষ্টিতব্য কুতুবদিয়ার ‘বড়ঘোপ ইউপির স্থগিত থাকা ৭নং ওয়ার্ড পিলটকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন নিয়ে ৩টি দাবীর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দীন ছোটন। তার দাবী গুলোর মধ্যে ‘একজন ক্যাডার অফিসারকে প্রিসাইডিং অফিসার, ৬ বুথে ৬ জন প্রশাসনিক অফিসারকে সহকারী প্রিসাইডিং অফিসার, থানা থেকে আধা কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত ওই কেন্দ্রে ভোটেরদিন সকালে ব্যালেট পেপার পৌঁছানোসহ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন করে ভোটারদের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এর ব্যত্যয় ঘটলে গেলো ২০ সেপ্টেম্বরের নির্বাচনের মতো ওই ভোট কেন্দ্রে আবারও খুনখারাবির আশঙ্কা করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দীন ছোটন। গতকাল রবিবার সন্ধ্যায় তার বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উল্লেখিত দাবী সমূহ জোরালোভাবে উত্তাপন করেন। তিনি ওই কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোর
ফলাফলে চেয়ারম্যান পদে ৪৪৯ ভোটে এগিয়ে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম। এছাড়াও ওই কেন্দ্রে ৪ সংরক্ষিত মহিলা সদস্য ও ৪ সাধারণ পূরুষ সদস্য প্রতিদ্বন্ধিতা করছেন।
এসময় কুতুবদিয়া প্রেসক্লাব সেক্রেটারী এম.এম হাছান কুতুবী, সিনিয়র সাংবাদিক এম. এ মান্নান, নজরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, আবুল কাশেম, শাহেদুল ইসলাম মনির প্রমূখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









