১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় লটারীর মাধ্যমে কৃষকের আমন ধান সরকারীভাবে ক্রয় শুরু




কুষ্টিয়ায় লটারীর মাধ্যমে কৃষকের আমন ধান সরকারীভাবে ক্রয় শুরু

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৬:২৫ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান কিনছে সরকার। প্রতি মণ ধানের দাম ধরা হয়েছে ১ হাজার ৪০ টাকা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন থেকে এই ধান কেনা শুরু করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।

এ বছর প্রত্যেক ইউনিয়ন থেকে ১৮০ জন কৃষক সরকারের নিকট সরাসরি ধান বিক্রির সুযোগ পাচ্ছেন। লটারির মাধ্যমে নির্বাচিত একেক জন কৃষক মোট ২৫ মণ ধান বিক্রি করতে পারবেন। এদিকে চলমান বাজার দর থেকে বেশি দামে ধান বিক্রি করতে পেরে কৃষকরা বেশ খুশি। তারা বলেন, এ বছর কুষ্টিয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। এভাবে ন্যায্য মূল্যে সরকার আরও বেশি পরিমাণে ধান ক্রয় করলে সব কৃষক সুযোগ পেত এবং তারাও উপকৃত হতে পারতেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, কুষ্টিয়ায় এবার ১০ হাজার ৮শ ২৮ মেট্রিক টন ধান কেনার কথা রয়েছে। শুধুমাত্র লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নিকট ধান বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যদি কেউ অনিয়ম করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কৃষি ও খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET