, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ায় বাবা মোবাইল ফোন কেড়ে নেয়ায় অভিমানে মেয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা !




কুষ্টিয়ায় বাবা মোবাইল ফোন কেড়ে নেয়ায় অভিমানে মেয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা !

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মে ৩১ ২০২০, ১৯:৪০ | 1046 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় মেয়ের কাছে থেকে বাবা মোবাইল ফোন কেড়ে নেয়ায় আরিফা খাতুন মেঘলা(১৮) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

মেঘলা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামের মোঃ আলা উদ্দিনের মেয়ে এবং বিজেএম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল ফোনে কারো সাথে অতিরিক্ত সময় কথা বলার কারণে পিতা আলা উদ্দিন মেয়ের স্মার্ট মোবাইল ফোন নিয়ে গত শুক্রবার তাঁর কর্মস্থল চট্টগ্রাম চলে যান। এদিকে রবিবার সকালে সেই অভিমানে মেঘলা নিজের ওড়না দিয়ে তার শোবার ঘরের ধন্নার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

ভেড়ামারা থানার অফিসার মোহাম্মদ শাহজালাল জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ০৬। তারিখ ৩১/০৫/২০২০। পোস্ট মোর্টেম রিপোর্ট পাওয়ার পর আইন গত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET