, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়া সদর ও শহর বিএনপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ




কুষ্টিয়া সদর ও শহর বিএনপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৩:৩৬ | 1046 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাব মোকাবেলায় সৃষ্ট পরিস্থিতিতে সমাজে খেটে খাওয়া অসহায় ৬শ দরিদ্র, কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে চাল, আলু, ও সাবান বিতরণ করেছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি বসিরুল আমল চাঁদ ও শহর বিএনপি সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু।

সোমবার সকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসা থেকে কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করা হয়। এরপর পর্যায়ক্রমে ৬শ পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহরিয়া ইমন রুবেলসহ বিএনপি’র নেতা-কর্মীরা।

কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাব মোকাবেলায় সৃষ্ট পরিস্থিতিতে সমাজে খেটে খাওয়া অসহায়, দরিদ্র, কর্মহীন ৬শ পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রান বিতরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET