১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুষ্টিয়ায় একই দিনে পৃথক দূর্ঘটনায় নিহত-৫

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৬:১২ | 1272 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় আজ (২৪ ডিসেম্বর) পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয় । কুষ্টিয়ার ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতু সংলগ্ন যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।

ওসি (হাইওয়ে) জয়নুল আবেদিন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লালনশাহ সেতু সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে সকালে ট্রেনের ধাক্কায় ট্রলি ছিটকে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাওছার (৩৫) ও মহিবুল (৪০)।

কাওছার উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর গ্রামের আজগর আলীর ছেলে ও একই এলাকার মহিবুল। নিহতরা ওই ট্রলির চালক ও হেলপার বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘কপোতাক্ষ আন্তঃনগর’ ট্রেনটি কাটদহচর রেলক্রসিং অতিক্রমের সময় স্যালোইঞ্জিনচালিত একটি ট্রলি রেললাইন পার হতে যায়। এ সময়ে ট্রেনের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে দুই যুবক মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET