কুষ্টিয়ার দৌলতপুরের মাদক মামলায় মালেকা খাতুন নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এ রায় দেন। মালেকা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।
২০১৫ সালের ৬ এপ্রিল মাদক বেচা কেনা চলছে, এমন গোপন সংবাদের ভিত্ত্বিতে দৌলতপুর থানা পুলিশ মহিষকুন্ডির পাকুড়িয়া এলাকায় গোলাম মোস্তফার বাড়ী ঘিরে ফেলে। এসময় অন্যান্যরা পালিয়ে গেলে পুলিশ গোলাম মোস্তফার স্ত্রী মালেকা খাতুনকে গ্রেফতার করে। এসময় তার খাটের উপর বালিশের নিচ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ মামলায় দীর্ঘ শুনানী শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক) এর ১ (খ) ধারায় আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় আজ আদালত এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Please follow and like us:









