২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ ট্রলির চাপায় লাশ হলেন বাবা!




কুষ্টিয়ায় মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ ট্রলির চাপায় লাশ হলেন বাবা!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ১৯:২৬ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ ট্রালির চাপায় লাশ হলেন এক হতভাগ্য বাবা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে অবৈধ ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় সে নিহত হন। তার নাম হাজ্বী আবুল হাসেম (৬০)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে দাখিল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাজ্বী আবুল হাসেম উক্ত এলাকার শের আলীর মেয়ে জামাই এবং আমলা বাজারের “বিসমিল্লাহ” গার্মেন্ট দোকানের মালিক।
নিহতের ছেলে সোহান জানান, “আগামী শুক্রবার আমার ছোট বোনের বিয়ে। তাই বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন আমার বাবা। বাড়ী থেকে বের হওয়ার পর পরই খবর আসে তিনি মারা গেছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে পৌঁছায়। এসময় পিছন দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে আবুল হাসেম রাস্তায় ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনাস্থলে থাকা আমলা পুলিশ ফাঁড়ির এএসআই আশরাফ জানান, ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই আবুল হাসেম নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে চালক আল-আমিন পালিয়ে গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET