, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়া থেকে অপহৃত স্কুলছাত্র নাসিম রাজশাহীতে উদ্ধার




কুষ্টিয়া থেকে অপহৃত স্কুলছাত্র নাসিম রাজশাহীতে উদ্ধার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১৮:৫৪ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়া থেকে অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে এসে কৌশলে পালিয়ে রক্ষা পেয়েছে। সোমবার গভীর রাতে ওই ছাত্রকে নগরীর বাসটার্মিনাল এলাকা থেকে কৌশলে পালিয়ে পাশের শিরোইল এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়। অপহরণের পর ওই স্কুলছাত্রকে মাইক্রোবাসযোগে রাজশাহীতে নিয়ে আসে অপহরণকারীরা। পরে রাজশাহী বাসটার্মিনাল থেকে কৌশলে পালিয়ে যায় শিশুটি। ওই স্কুলছাত্রের নাম নাসিম (১০)। সে কুষ্টিয়ার একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং কুষ্টিয়া আড়ুয়াপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

সোমবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া আড়ুয়াপাড়া গ্রাম থেকে তাকে অপহরণ করে মুখোশধারীরা।
অপহরণের শিকার স্কুল নাসিম জানায়, বিকাল ৪টার দিকে গ্রামের রাস্তা পার হওয়ার সময় একজন মুখোশধারী ব্যক্তি তার মুখে কাপড় চেপে একটি কালো রঙের মাইক্রোতে করে রাজশাহী নিয়ে আসে। এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে রাত ৯টার দিকে রাজশাহীর শিরোইল বাসটার্মিনালে মাইক্রোবাসটি থামিয়ে মুখশধারীরা নিচে নামে। পরে গেট খুলে পাশের এলাকা শিরোইল কলোনিতে পালিয়ে যায়।
কলোনির ২ নম্বর গলির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে স্কুলছাত্র নাসিম আমাকে বিস্তারিত জানালে আমি বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর সুমনকে জানায়।

ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘ছেলেটি উদ্ধারের ঘটনা কুষ্টিয়ায় তার পরিবারের কাছে জানানো হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা রাজশাহী আসবেন বলে জানিয়েছেন। বর্তমানে স্কুলছাত্র নাসিম চন্দ্রিমা থানার হেফাজতে আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET