৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৮, ১৮:০৮ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে ২১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় জোবেদা আবাসিক হোটেলে ইখতেখার আহমেদ সোহাগ নামের এক যুবকের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ফুলবাড়ি বাজারের জোবেদা আবাসিক হোটেলে গত ১৯ সেপ্টম্বর বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রংপুর সদর উপজেলার পুর্বহুগলি পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইখতেখার আহমেদ সোহাগ (২৮) হোটেলের ২০৮ নং কক্ষ ভাড়া নিয়ে ২ রাত্রি যাপন করেন। শুক্রবার সকাল ১০টার দিকে জোবেদা আবাসিক হোটেলের কেয়ারটেকার আশরাফুল হক হারা তাকে হোটেল ছাড়ার জন্য জিজ্ঞাসাবাদ করলে তিনি জুম্মার নামাজ শেষে হোটেল ছেড়ে দেয়ার কথা জানান। পরবর্তীতে জুম্মার নামাজ শেষে কেয়ারটেকার হোটেলে প্রবেশ করে তাকে ডাকলে কোন সারাশব্দ না পেলে কক্ষের কাছে গিয়ে জানালা দিয়ে দেখতে পান সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তিনি রয়েছেন। বিষয়টি তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানালে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তবে আত্ম হত্যার বিষয়টি এখনো যানা যায়নি।
হোটেল কেয়ারটেকার আশরাফুল হক হারা জানান, তিনি কি কারণে গলা রশি পেচিয়ে আত্ম হত্যা করেছে তা আমার জানা নেই।
জোবেদা আবাসিক হোটেলের মালিক ওয়াহেদ আলী জানান, বিষয়টি দুঃখজনক। পুলিশকে অবহিত করা হয়েছে। তারা আইনি ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে কথা হলে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, লাশ উদ্ধার করে ২২ সেপ্টেম্বর শনিবার ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET