১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুয়াকাটা সৈকতে মাদক বিরোধী ম্যারাথন দৌড়

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৭:০৩ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে মাদকবিরোধী সচেতনার লক্ষ্যে ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে  ‘বিচ ম্যারাথন’ আয়োজন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হচ্ছে ‘মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে ১০ কিলোমিটারব্যাপী এ বিচ ম্যারাথনে অংশ নিচ্ছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী।র‌্যাব জানায়, ২০১৮ সালের ৩ মে থেকে র‌্যাব ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’-স্লোগানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১৩০ জন মাদকব্যবসায়ী নিহত হয়।গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে ৩২ হাজার ৭৪৬ জন মাদকব্যবসায়ী। উদ্ধার হয়েছে হেরোইন ৬৫ কেজি, ইয়াবা ১ কোটি ৪০ লাখ ৯৪ হাজার পিস, ফেনসিডিল ২ লাখ ৪১ হাজারের বেশি, বিদেশি মদ ১৫ হাজার ৫১০ বোতল ও ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার লিটার দেশি মদ।এ বিষয়ে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় ৩০টি স্কুল-কলেজের ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। সেটি অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ‘মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’-স্লোগান নিয়ে মাদকবিরোধী এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়। তিনি আরও বলেন, নৌ ও সীমান্তবর্তী স্থানীয় এলাকার যুব সমাজ যেন মাদকে না জড়ায়, সে চেষ্টা র্যাব শুরু থেকে করে আসছে। আজকের অনুষ্ঠানটি প্রচার-প্রচারণার মাধ্যমে মাদকবিরোধী এ ক্যাম্পেইন আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।অনুষ্ঠানে প্রধান অতিথি হি

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET