, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কৃষি শ্রমিকের সংকট মোকাবেলায় দ্বিতীয় দফায় গাইবান্ধা থেকে একদল শ্রমিককে গাজীপুরে প্রেরণ




কৃষি শ্রমিকের সংকট মোকাবেলায় দ্বিতীয় দফায় গাইবান্ধা থেকে একদল শ্রমিককে গাজীপুরে প্রেরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ২০:৩৫ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চলতি বোরো মৌসুমে গাজীপুর জেলায় কৃষি উৎপাদন সচল রাখতে উৎপাদিত ধান কাটা ও মাড়াই কাজের জন্য দ্বিতীয় দফায় গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে সোমবার রাতে বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা থেকে কৃষি শ্রমিকের ১১ জনের একটি প্রাথমিক দল পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় এই কৃষি শ্রমিক পাঠানো হয়।
এর আগে কৃষি শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং করোনা পরিস্থিতি নিয়ে শ্রমিকদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়। এছাড়াও শ্রমিকদের মধ্যে দুইটি করে উন্নতমানের মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়। পরে গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে দেয়া একটি বিশেষ বাসে করে শ্রমিকরা গাজীপুর জেলায় যাওয়ার জন্য রওনা হয়।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে ভয়াবহ করোনা পরিসি’তিতে জেলায় জেলায় লকডাউন থাকায় শষ্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে কৃষি শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে। দেশে খাদ্য সরবরাহ ঠিক রাখার জন্য দক্ষিণা অঞ্চলের এলাকায় সময়মত ধান কাটা প্রয়োজন। ফলে আসন্ন সম্ভাব্য ঝড়, বৃষ্টি, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে তা ব্যাহত হতে পারে এমন আশংকায় সরকারের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন জেলায় নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে প্রথম দফায় গোবিন্দগঞ্জ উপজেলা থেকে নাটোরের চলনবিলে ২২ জনের একটি কৃষি শ্রমিকের দল পাঠানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET