, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেভিড ১৯ টিকা নিল কাঠি ও মাঝিগাতী ইউনিয়নের ১২০০ নাগরিক




কেভিড ১৯ টিকা নিল কাঠি ও মাঝিগাতী ইউনিয়নের ১২০০ নাগরিক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ১৬:০৪ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ফয়সাল আহমেদ রাজ, গোপালগঞ্জ প্রতিনিধি: 
গতকাল ৭ই আগষ্ট সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী কোভিড ১৯ এর প্রথম ডাপে টিকা দেওয়া কার্যক্রম শুরু করে সারাদেশের ইউনিয়ন গুলোতে।এক যোগে এ কার্যক্রম গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে সকাল ৯ঃ০০ টা থেকে শুরু হয়।এ কার্যক্রম উদ্ভোধন করেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা ও গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তাগন।
কাঠি ইউনিয়নে শনিবার সকাল ৯ঃঃ০০টায় কাঠি উচ্চ বিদ্যালয়ের ১নং বুথে কোভিড ১৯ এর টিকা কার্যক্রম উদ্ভোধন হয়।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান, কাঠি ইউনিয়ন ফাড়ি ইনচার্জ এস আই আইয়ুব আলী সহ, ইউপি সদস্য, আনসার,গ্রাম পুলিশ এবং এমএইচভি সদস্যরা।টিকা কার্যক্রম শুরু করেন উপজেলা স্বাস্থ্য সহকারী শামীম আহমেদ।এ কার্যক্রম বিকেলে ৪ঃঃ৩০ পর্যন্ত অব্যাহত থাকে। এসময় ইউনিয়নের প্রায় ৬০০ নাগরিক কোভিড ১৯ এর টিকা নেন।
ইউনিয়ন ফাড়ি ইনচার্য জানান আমাদের কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।মাস্ক না পড়ে আসলে আমরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছি না। সকাল থেকে টিকা আগ্রহীরা স্বাস্থ্য বিধি মেনে টিকা নিয়ে বাড়ি ফিরছে।
দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা জানান আমাদের কেন্দ্রে সকাল থেকে ৩টি বুথে কোভিড ১৯ টিকা দেওয়া হচ্ছে। তিনটি বুথের ২ টিতে নারী ও ১টি বুথে পুরুষদের টিকা দেওয়া হচ্ছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য কর্মকর্তা সহ এমএইচভি সদস্যরা টিকাদান কর্মসুচীতে ব্যাপক ভুমিকা পালন করছে। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন দ্বিতীয় ডোজ আগামী মাসের ৪ তারিখে দেওয়া হবে।
অপরদিকে এক ই সময়ে মাঝিগাতী ইউনিয়নের নিধ্যারিত টিকা কেন্দ্র দশ পল্লী এন কে উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসুচী শুরু হয়। এক স্বাস্থ্য কর্মকর্তা জানান আমাদের টিকা কেন্দ্রে মোট ৩টি টিকার বুথ বসানো হয়েছে। প্রতিটি বুথে ২০০ করে মোট ৬০০ জন কে  টিকা দেওয়া হবে।এখন পর্যন্ত ৩ টি বুথে প্রায় ৩৫০ জনের বেশি মানুষ কে টিকা দেওয়া হয়েছে।
ইউনিয়ন ফাড়ি ইনচার্জ বলেন আমরা যথাযথভাবে  স্বাস্থ্য বিধি মেনে টিকা কর্মসুচীকে সফল করার লক্ষে গ্রাম পুলিশ আনসার সদস্যরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন যারা স্বাস্থ্য বিধি মানছেনা তাদের কে লাইনে দাড়াতে দিচ্ছি না।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন মন্টু প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ শেখ সেলিম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের  প্রতি তার ইউনিয়নে কোভিড ১৯ এর টিকা প্রদানের জন্য। তিনি বলেন এই টিকা নেওয়ার ফলে আমার ইউনিয়নবাসী করোনা ভাইরাসের প্রতি যে আতঙ্ক ছিল তা থেকে কিছুটা হলে ও মানুষ রেহাই পাবে বলে আমি মনে করি।
কোভিড ১৯ টিকা গ্রহণকারি সদস্যরা জানান টিকা নেওয়ার পর আমাদের কাছে, স্বাভাবিক মনহচ্ছে।অন্যান্য টিকা নেওয়ার পর যেমন অনুভব করি কোভিড ১৯ এর টাকা নেওয়ার পর ও এক ই রকম অনুভব করছি।এক প্রশ্নের জবাবে তারা জানান আমাদের কে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী সহ এমএইচভি সদস্যরা টিকা নিতে ব্যাপক ভুমিকা পালন করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET