, , ,

শিরোনামঃ-




কেশবপুরকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চান সংসদ সদস্য আজিজুল ইসলাম

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৪, ২০:৪৯ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ মুক্ত শিক্ষিত যুবসমাজ গড়তে চাই। আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না, আপনাদের মাঝে সেবক হয়ে চীরদিন বেচে থাকতে চাই। আপনারা কেশবপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমার এলাকাকে বেকার মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের দেশে উন্নতি অবশ্যই হবে। কারোর রক্তচক্ষুকে ভয় পাবার নয়, আমাদের কেশবপুরকে আমরাই গড়ে তুলতে চাই। শনিবার বিকালে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম যুবসমাজের উদ্যোগে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জী, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা জি এম হাসান, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রমুখ।
এদিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার সন্ধ্যায় অপর এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার দাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আমুনুল্লাহ গফুর, আবু সাঈদ, ইউপি সদস্য হুমায়ন কবির টিনু, ছাত্রলীগ নেতা শেখ সুজন প্রমুখ।
অপরদিকে ভান্ডারখোলা ও জামালগঞ্জ বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET