১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরর সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে মাহেন্দ্র ও ইজিবাইকের সিরিয়ালের নামে জোরপূর্বক টাকা আদায় বন্ধ ॥ চালকদের মাঝে স্বস্তি




কেশবপুরর সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে মাহেন্দ্র ও ইজিবাইকের সিরিয়ালের নামে জোরপূর্বক টাকা আদায় বন্ধ ॥ চালকদের মাঝে স্বস্তি

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ১৮:৫১ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা ব্রীজের মাথায় মাহেন্দ্র ও ইজিবাইকের সিরিয়ালের নামে জোর পূর্বক টাকা আদায় বন্ধ হওয়ায় চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার সকালে মাহেন্দ্র ও ইজিবাইক চালকরা এক আনন্দ সমাবেশ করেছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার সন্যাসগাছা ব্রীজের মাথা বাজার থেকে বিগত ৪ বছর যাবৎ নওয়াপাড়া ও শাহাপুর রুটে মাহেন্দ্র এবং ইজিবাইক চলাচল করে আসছে। যার কারণে ঐ এলাকায় অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি মাহেন্দ্র ও ইজিবাইকের সিরিয়ালের নামে ড্রাইভারদের নিকট থেকে জোরপূর্বক ৪০/৫০ টাকা টাকা আদায় করে থাকে। কেশবপুর উপজেলায় মাহেন্দ্র ও ইজিবাইকের সিরিয়ালের নামে টাকা আদায় বন্ধের জন্য যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পৌরসভার কাউন্সিলর মফিজুর রহমান খান উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির স্মরনাপন্ন হন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান কেশবপুরের সকল রুটে সিরিয়ালের নামে টাকা আদায় বন্ধ ঘোষণা করেন। উপজেলার সকল রুটে টাকা আদায় বন্ধ হলেও সন্যাসগাছা ব্রীজের মাথায় সিরিয়ালের নামে টাকা আদায় বন্ধ হয়নি। অবশেষে কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ সন্যাসগাছা ব্রীজের মাথা বাজার থেকে নওয়াপাড়া ও শাহাপুর রুটে মাহেন্দ্র এবং ইজিবাইকের সিরিয়ালের নামে টাকা আদায় বন্ধ ঘোণষা করেন।
এদিকে ঐ রুটে সিরিয়ালের নামে টাকা আদায় বন্ধ হওয়ায় মঙ্গলবার সকালে সন্যাসগাছা ব্রীজের মাথা বাজারে মাহেন্দ্র ও ইজিবাইকের চালকরা এক আনন্দ সমাবেশ করেছে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালক আজাহারুল ইসলাম সানা, মাহাফুজুর রহমান, রনি বিশ্বাস, শফিকুল বিশ্বাস, আলী আকবর গাজী, রুবেল গ্রজী, আতিয়ার রহমান প্রমুখ। এসময় মাহেন্দ্র ও ইজিবাইক চালকরা সিরিয়ালের নামে টাকা আদয় বন্ধ ঘোষণা করায় কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ-কে ধন্যবাদ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET