যশোরের কেশবপুরে নিকো গোল্ডস এন্ড প্যারিস কসমেটিক্স এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মার্কস বিতরণ করা হয়েছে। নিকো গোল্ডস এন্ড প্যারিস কসমেটিক্স এর চেয়ারম্যান রামপ্রসাদ দেবনাথের সভাপতিত্বে শনিবার বিকালে শহরের থানা মোড়ে প্রধান অতিথি হিসাবে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যান চালক ও মোটরসাইকেল চালকদের মাঝে মার্কস বিতরণ উদ্বোধন করেন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
Please follow and like us:









