, , ,

শিরোনামঃ-




কেশবপুরের গড়ভাঙ্গা বাজারে ডাচ বাংলা ব্যাংক শাখা উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ২০:৩৬ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বাজারে বৃহস্পতিবার সকালে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহারের সভাপতিত্বে ও মাষ্টার রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি ওহিদ, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, বিশিষ্ট ব্যাবসায়ী নাছির আহম্মেদ গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, ডাচ বাংলা ব্যাংকের যশোরের এরিয়া ম্যানেজার শাহজাহান হোসেন ও সিনিয়র সেলস ম্যানেজার চঞ্চল কুমার ঘোষ। আরো বক্তব্য রাখেন ব্যাবাসায়ী গৌতম দে, সমাজসেবক সনদ কুমার বসু, এজেন্ট ব্যাংকের রাসেল আল মামুন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET