এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাইকেল মধুসূদন তরুণ সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। তরুণ সংঘের সভাপতি আব্দুল্লাহ-এর সভাপতিত্বে গতকাল বিকালে প্রধান অতিথি হিসাবে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওহেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুকান্ত বিশ্বাস বাবু, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মুন্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন তরুণ সংঘের আলিম, কাজল, জহিরুল, রোহান, সান্টু, মিলন প্রমুখ। উদ্বেধনী খেলায় ইসলামকাটি ফুটবল একাদশ ৩-০ গোলে শয়লা ফুটবল একাদশেকে পরাজিত করে জয়লাভ ।









