যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চে মধ্য ও দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্প, বালিয়াডাঙ্গা (বিডি-৩৪৩)এর আয়োজনে এবং কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষে ১৯ ডিসেম্বর সকালে কেক কাটা, আলোচনা সভা ও শিশুদের মাঝে শীতবস্ত্র-সহ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন সবুজ, শিশু একাডেমীর প্রশিক্ষক অলোক বসু বাপী, সাংবাদিক উৎপল দে, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, বিডি ৩৪৩ এর ম্যানেজার প্রদীপ সিংহ, বিডি-৩২৯এর ম্যানেজার উজ্জ্বল দাস, ও এলসিসি কমিটির চেয়ারম্যান অনুপ বিশ্বাস।









