, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • কেশবপুরের মঙ্গলকোটে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




কেশবপুরের মঙ্গলকোটে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০১৯, ২০:১৭ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট নবারুন সংঘের আয়োজনে শুক্রবার বিকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নবারুন সংঘের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক রেজাউল করিম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট মাধ্যািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক আশুতোষ হালদার, নবারুন সংঘের উপদেষ্টা রহমত আলী ভুট্ট, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু ও ইউপি সদস্য নাদিরা বেগম। উদ্বোধনী খেলায় ডুমুরিয়ার হাসানপুর ফুটবল একাদশ প্লান্টি সুট আউটে ৬-৫ গোলে তালায় হাজরাকাটি সাগরফিস ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। ম্যান অব দ্যা মাচ নির্বাচিত হন ডুমুরিয়ার হাসানপুর ফুটবল একাদশের খেলোয়ার টিপু। খেলার ধারা বর্ননায় ছিলেন মাষ্টার জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান দুলু ও আলামিন হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET