যশোরের কেশবপুর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কমিটি গঠন উপলক্ষে সংগঠনের কেশবপুর শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেশবপুর উপজেলা শাখার আহবায়ক সবুজ হোসেন নিরব সভাপতিত্ব করেন । বক্তব্য রাখেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামিম রেজা, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহফুজ ও মেহেদি হাসান।
সভায় সর্বসম্মতিক্রমে রাজু হাসানকে আহবায়ক, জিল্লুর রহমান মোড়ল, রাজকুমার সরকার, আব্দুল্লাহ আল মামুন ও সাইফুল্লাহ বিশ্বাসকে যুগ্ম আহবায়ক নির্বাচন করে ৪১ সদস্য বিশিষ্ট সাতবাড়িয়া ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।









