যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা সোমবার ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদের সার্বিক সহযোগিতায় ১৭টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার ৪র্থ ও ৭ম শ্রেণীর ১৩০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
পরীক্ষা সার্বিক দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক ইসলাম উদ্দীন, প্রধান শিক্ষক মাজেদুর রহমান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও শিক্ষক আব্দুস সাত্তার। মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য ২০০৬ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক-এর উৎসাহে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ উক্ত মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন।









