৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • কেশবপুরে এমপি শাহীন চাকলাদারের নিজস্ব তহবিল থেকে করোনাকালীন ২৬শত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান




কেশবপুরে এমপি শাহীন চাকলাদারের নিজস্ব তহবিল থেকে করোনাকালীন ২৬শত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০২১, ২১:০৬ | 1231 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর নিজস্ব তহবিল থেকে করোনাকালীন কেশবপুর উপজেলার ২৬ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় কার্যালয়ে সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে ২৬ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগনেতা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাগর, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের আহŸায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহŸায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।
অপরদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ২৫ হাজার ৬শত ৫১ পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে ৫শ টাকা করে ত্রাণ হিসেবে ৫ হাজার ৯শ’ পরিবারকে দেওয়া হচ্ছে সরকারি সহায়তা। অপরদিকে ১৯ হাজার ৭শ’ ৫০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪শ’ ৫০ টাকা করে নগদ দেওয়া হচ্ছে।
জানা গেছে, কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সরকারি ত্রাণ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করার লক্ষে অসহায় ও হতদরিদ্রদের তালিকা স¤পন্ন হয়েছে। এর মধ্যে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে সরকারি ত্রাণ হিসেবে ৪শ’ পরিবারকে দেওয়া হবে ২ লাখ টাকা। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবারকে দেওয়া হচ্ছে ২০ লাখ ৭৯ হাজার ৪শ’ ৫০ টাকা।
অপরদিকে, কেশবপুরের ১১টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ পরিবারকে সরকারি ত্রাণ হিসেবে ২৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি ইউনিয়নের ৫শ পরিবার পাবে ৫শ টাকা করে। এছাড়া ১১টি ইউনিয়নের ১৫ হাজার ১শ’ ৩০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হচ্ছে ৬৮ লাখ ৮ হাজার ৫শ’ টাকা। এর মধ্যে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের ৯৬৬টি, ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে ২ হাজার ৩টি, ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে ১ হাজার ৫শ’ ৮৫টি, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৯৯টি, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে ১ হাজার ৫শ’ ২৪টি, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে ১ হাজার ৩শ’ ৬৭টি, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে ১ হাজার ৬শ’ ৫টি, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৪৯টি, ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়নে ১ হাজার ৪শ’ ৯টি, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ২শ’ ৫৫টি ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে ১ হাজার ৬৮টি অসহায় ও হতদরিদ্র পরিবার পাবে ৪শ ৫০টাকা করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET