যশোরের কেশবপুরে কপোতাক্ষ আইডিয়াল একাডেমির শিশু শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ সোমবার একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির অধ্যক্ষ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশীদ ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আলোচনা সভা শেষে একাডেমীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please follow and like us:









