, , ,

শিরোনামঃ-




কেশবপুরে চাষীদের মাঝে পাট বীজ ও সার বিতরণ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২২, ১৭:৪৭ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং কৃষকলীগের সহযোগিতায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় চাষীর মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষকলীগের কার্যালয়ে শুক্রবার সকালে ১১০ জন কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রতিজন কৃষককে বিনামূল্যে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া, ৩ কেজি করে ডিএপি ও ৩ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET