যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের কারণে উপ-নির্বাচন স্থগিত হওয়ায় জাতীয় পার্টির এক আলোচনা সভা শনিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বিশ্বনাথ হালদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রুহুল আমীন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, ঝিকরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ রেজাউল ইসলাম, কেন্দ্রীয় নেতা মুফতি ফিরোজ শাহ, যশোর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম-সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী পারুল নাহার আশা, কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রানা, যুগ্ম-সম্পাদক জি.এম.হাসান, ইউপি সদস্য আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবু শাহীন ও পৌর যুব সংহতির সভাপতি আবু বক্কার সিদ্দিক।









