, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে তথ্য সেবা প্রদান করায় সাংবাদিক এস আর সাঈদ-কে সম্মাননা প্রদান




কেশবপুরে দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে তথ্য সেবা প্রদান করায় সাংবাদিক এস আর সাঈদ-কে সম্মাননা প্রদান

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ২০:৩৭ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে তথ্য সেবা প্রদান করায় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ-কে সম্মাননা প্রদান করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল দলিত ভয়েস ২৪. কম এর ৫ বছর পূর্তি উপলক্ষে তাঁকে উক্ত সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় লক্ষণপুরে পরিত্রাণ কার্যালয়ে সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী দলিত পরিষদের সভানেত্রী দিপালী রানী দাস। দলিত ভয়েস ২৪. কম এর বার্তা সম্পাদক আসাফুর রহমান কাজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিত ভয়েস ২৪. কম এর প্রকাশক ও পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি উদয় দাস, সাধারণ সম্পাদক অশোক দাস ও দলিত ভয়েস ২৪. কম এর সম্পাদক রবিউল ইসলাম। এদিকে দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে তথ্য সেবা প্রদান করায় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-কে সম্মাননা প্রদান করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত-সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET