২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে বাল্যবিবাহ ও যৌন প্রজনন স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত




কেশবপুরে বাল্যবিবাহ ও যৌন প্রজনন স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ১৯:৪৮ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ পরিস্থিতি ও কৈশরকালীন যৌন প্রজনন স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলন সোমবার প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার বলেন, মেয়েদের নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে গ্রহণের সক্ষমতা তৈরীর মাধ্যমে বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে হারচয়েস প্রকল্প যশোর জেলার কেশবপুর উপজেলার ৯টি ইউনিয়নের ১৯টি গ্রামে ১৯টি কিশোরী ক্লাব ও ৯টি কিশোর ক্লাব প্রতিষ্ঠা করে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে।

বাল্যবিবাহ প্রতিরোধে কর্ম এলাকায় বিভিন্ন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিশু, কিশোর-কিশরী ও নারীদের সাথে সচেতনতা মূলক মতবিনিময়-সহ পাড়ায় পাড়ায় উঠান বৈঠক পরিচালনা করে আসছে। শিশু, কিশোর-কিশরী ও নারীদের নিয়ে বিভিন্ন ধরণের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা-সহ বিভিন্ন প্রকার কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।

তাছাড়া কৈশরকালীন যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচতেন করার জন্য ম্যাডিকেল ক্যাম্প ও সচেতনতা কর্মসূচী এবং সরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়-সহ বিভিন্ন কর্মসূচী পরিচালনা করছে।

উরোক্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ফলে প্রকল্প এলাকায় ৯টি ইউনিয়নের ১৯টি গ্রামে বাল্যবিবাহ হ্রাস করা সম্ভব হয়েছে এবং উপজেলা ও থানা প্রশাসনের মাধ্যেমে অসংখ্য বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে বাল্যবিবাহ প্রতিরোধে তিনি সাংবাদিক-সহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে দলিত হারচয়েস প্রকল্পের ফাইন্যান্স এন্ড একাউন্টস অফিসার সঞ্জয় কুমার রায়-সহ ইউনিয়ন ফ্যাসালিটেটর বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET