যশোরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।









