, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে সদর ইউনিয়ন যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত




কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে সদর ইউনিয়ন যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২০, ২২:২১ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং কেন্দ্রীয় যুবলীগের আহবানে কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার বিকালে ব্রম্মকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক আব্দুল গফুর গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ। বিশেষ অতিথি হিসাবে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশনেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আলমগীর সিদ্দিকী টিটো, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শিমুল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার মজুমদার, সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, সহ-সভাপতি আব্দুল সরদার, ইউপি সদস্য কামাল হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য কাওছার হোসেন রুবেল, ইব্রাহীম হোসেন বাবু, সিরাজুল ইসলাম বাবু, কামরুজ্জামান লিটন, মোস্তাক আহম্মেদ লিটন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET