৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে সরকারের উন্নয়নের অর্জিত সাফল্য ও বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত




কেশবপুরে সরকারের উন্নয়নের অর্জিত সাফল্য ও বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ২৪ ২০২৩, ১১:০৯ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহ, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে ২৩ মে (মঙ্গলবার) দুপুরে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক নারীর উপস্থিতিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম সভাপতিত্ব করেন।

সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান এঁর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার জি.এম.জুলফিকার আবদুল্লাহ, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ মোজাম্মেল হক, জেলা সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সিদ্ধার্থ বসু, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবার আগে আমাদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা নিতে হবে। আমাদের সন্তানদের সুশিক্ষাই শিক্ষিত করতে হবে। তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তাহলে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ দেওয়ায় বিশ্বে অষ্টম এবং এশিয়া মহাদেশে প্রথম। দেশের শতকরা ৫১ ভাগ মেয়ের বাল্যবিবাহ হয়। এতে মেয়েদের স্বাস্থ্যের হানি ঘটে এবং নানা রকম সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সরকার নিরলসভাবে বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ রোধে তিনি সরকারের হট নম্বরগুলো কাজে লাগাতে বলেন।

সমাবেশে পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET