৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কেশবপুর সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষনা




কেশবপুর সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ৩১ ২০২৩, ২০:৪৪ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর কেশবপুরের ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ২ কোটি ২৬  লক্ষ  ৫৯ হাজার ১শ’ ৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম। এতে ব্যয় ধরা হয়েছে ২কোটি ২২ লক্ষ ৯৯ হাজার  ৩শ’ ৫৬ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ লক্ষ ৫৯হাজার ৭শ’ ৫০ টাকা।

বাজেট ঘোষণা সময়  উপস্থিত ছিলেন  ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব  কুমার পাল ,প্যানেল চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, মোঃ জিয়ামত আলী ,মোঃ নূর ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, হুমায়ন কবিব টিনু, আঃ সবুর শেখ সহ সংরক্ষিত ইউপি সদস্য শরিফা খাতুন, মুক্তা বেগম,হাসিনা খাতুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

বাজেট ঘোষণা শেষে  ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম, এবারের বাজেটে সময়পোযোগী ও জনকল্যানমূলক বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করেছি। যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে এ বাজেট। এ জন্য আমি আমার ইউনিয়নের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সহযোগিতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET