আইনজীবী ও মানবাধিকারকর্মী মনজিলা সুলতানা ঝুমা দেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের বার্তা নিয়ে এগিয়ে আসছেন। তিনি সম্প্রতি গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চল সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং ২৯৮ খাগড়াছড়ি আসনে সংসদ প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেছেন।
মনজিলা ঝুমার লক্ষ্য সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি, মানুষের কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা এবং নৈতিক নেতৃত্বের বিকাশ। তিনি বলেন,শিক্ষিত ও নৈতিক নেতৃত্বই দেশের প্রকৃত পরিবর্তন আনতে পারে। আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই।
মাটিরাঙ্গার শিক্ষামুখী পরিবারের পাঁচ বোনের মধ্যে তৃতীয় এই তরুণী ২০০৮ সালে এসএসসি, ২০১০ সালে এইচএসসি সম্পন্ন করেন এবং পরে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২৩ সালে খাগড়াছড়ি জেলার প্রথম নারী হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্টে আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেন।
তিনি মানবাধিকার রক্ষায়ও সক্রিয়—জুলাই আন্দোলনে আহত ও নিহত ছাত্রদের পরিবারের বিনামূল্যে আইনি সহায়তা, সাধারণ মানুষের জন্য “Know Your Rights – অধিকার জানো” অনলাইন আইনি পরামর্শ প্ল্যাটফর্ম এবং নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন।
স্থানীয়রা মনে করেন, আইন, মানবাধিকার ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা এই তরুণ নারী নেতৃত্ব পার্বত্য চট্টগ্রাম ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Please follow and like us:









